Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাকচালকের দু’বছরের জেল

২০১৮ সালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় বুধবার ট্রাকচালকের সাজা ঘোষণা করলেন দিনহাটা অতিরিক্ত বিচার বিভাগীয় আদালতের বিচারক তনিমা দাস। আব্দুল হোসেন নামে ওই ট্রাকচালকের দু’বছর সশ্রম কারাদণ্ড সহ সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাকচালকের দু’বছরের জেল
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: ২০১৮ সালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় বুধবার ট্রাকচালকের সাজা ঘোষণা করলেন দিনহাটা অতিরিক্ত বিচার বিভাগীয় আদালতের বিচারক তনিমা দাস। আব্দুল হোসেন নামে ওই ট্রাকচালকের দু’বছর সশ্রম কারাদণ্ড সহ সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
Advertisement
আব্দুল হোসেনের বাড়ি আলিপুরদুয়ার জেলার সোনারপুরে। ২০১৮ সালের চাউলেরকুঠি এলাকায় ট্রাক নিয়ে এসেছিলেন তিনি। ক্ষিতীশ বর্মন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সাইকেলে মুক্তার মিয়াঁ নামে একজন বসেছিলেন। ট্রাকের ধাক্কায় ছিটকে যান ক্ষিতীশ। ঘটনাস্থলেই মারা যান মুক্তার। স্থানীয়রা ক্ষিতীশকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনার ২০ দিন পরে তিনি মারা যান। ৯ মে ২০১৮ সালে অভিযুক্ত ট্রাক চালকের বিরুদ্ধে মামলা রুজু করেন ক্ষিতীশ বর্মনের ছেলে সুশান্ত বর্মন। এদিন সেই ঘটনায় ট্রাকচালকের সাজা ঘোষণা হল। 
আদালতের সরকারি আইনজীবী শুভব্রত বর্মন বলেন, ওই দুর্ঘটনায় ট্রাকচালক দোষী সাব্যস্ত হয়েছে। এদিন তার সাজা ঘোষণা করা হয়। বিচারক তনিমা দাস আলিপুরদুয়ারের বাসিন্দা আব্দুল হোসেনের দু’বছরের সশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকার জরিমানা করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ