Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাক টার্মিনাসের জন্য জমি পরিদর্শন

ট্রাক টার্মিনাসের জন্য জমি পরিদর্শন
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: ট্রাক টার্মিনাসের জন্য জমি পরিদর্শন করলেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। মঙ্গলবার দুপুরে ইংলিশবাজারে পাশাপাশি দুটো জমি পরিদর্শন করেন তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ট্রাক টার্মিনাসের সঙ্গেই তৈরি হবে অটোমেটিক সার্ভিস সেন্টার (এটিএস)।
Advertisement
এবিষয়ে অবশ্য প্রশাসনের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি। 
মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, মালদহে কয়েকশো ট্রাক আছে। নির্দিষ্ট টার্মিনাস না থাকায় রাস্তায়  ট্রাক দাঁড়িয়ে থাকে। তাই ট্রাক টার্মিনাসের জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম। সেই ট্রাক টার্মিনাসের জন্য জেলাশাসক জমি পরিদর্শন করেছেন। আশা করছি, ট্রাক টার্মিনাসটি তাড়াতাড়ি তৈরি হবে এবং আমাদের ব্যবসায়ীদের সুবিধে হবে। 
এদিন দুপুরে জেলাশাসক প্রথমে মালদহ রেগুলেটেড মার্কেটের ভেতরে একটি জমি পরিদর্শন করেন। এরপর মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের দেওয়া প্রস্তাব অনুযায়ী রেগুলেটেড মার্কেটের পাশে বাইপাস সংলগ্ন আরেকটি জমি পরিদর্শন করেন তিনি। 
জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি), রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ট্রাক টার্মিনাসের জন্য প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
Advertisement
সম্পর্কিত সংবাদ