Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার পরিবর্তে তৃপ্তি

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পরিবর্তে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে কাজ করবেন তৃপ্তি দিমরি। এই ছবিতে প্রভাসের বিপরীতে কাজ করার কথা ছিল দীপিকার।

দীপিকার পরিবর্তে তৃপ্তি
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

•  অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পরিবর্তে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে কাজ করবেন তৃপ্তি দিমরি। এই ছবিতে প্রভাসের বিপরীতে কাজ করার কথা ছিল দীপিকার। তবে সদ্য জানা যায়, কাজ করার জন্য বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন নায়িকা। তা মোটেই পছন্দ হয়নি পরিচালকের। সে কারণে ছবি ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। তারপরই কাস্ট করা হল তৃপ্তিকে। সন্দীপ পরিচালিত ‘অ্যানিমাল’ ছবিতে কাজ করার পর তৃপ্তির ভাগ্যের চাকা ঘুরেছিল। ফের পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত নায়িকা। নতুন ছবিতে কাজ করার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এই ছবির হাত ধরে প্রথমবার প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি। চলতি বছরই শ্যুটিং শুরু হওয়ার কথা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ