Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটো করে বয়স্কদের লক্ষ্মীপুজো মণ্ডপ পরিক্রমা করাল যুব তৃণমূল

পুরশুড়ায় বৃদ্ধ-বৃদ্ধাদের লক্ষ্মীপুজো মণ্ডপ পরিক্রমা করাল যুব তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় পুরশুড়ার বিভিন্ন পুজো মণ্ডপ তাঁদের ঘোরানো হয়। এজন্য যুব তৃণমূলের তরফে ১৩টি টোটোর ব্যবস্থা করা হয়।

টোটো করে বয়স্কদের লক্ষ্মীপুজো মণ্ডপ পরিক্রমা করাল যুব তৃণমূল
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পুরশুড়ায় বৃদ্ধ-বৃদ্ধাদের লক্ষ্মীপুজো মণ্ডপ পরিক্রমা করাল যুব তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় পুরশুড়ার বিভিন্ন পুজো মণ্ডপ তাঁদের ঘোরানো হয়। এজন্য যুব তৃণমূলের তরফে ১৩টি টোটোর ব্যবস্থা করা হয়। পরিক্রমা শেষে তাঁদের মিষ্টিমুখও করান যুব তৃণমূলের কর্মীরা। পুরশুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে অংশ নেন দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি পলাশ রায়, পুরশুড়া ব্লক তৃণমূলের সভাপতি তপন সামুই, ব্লক যুব সভাপতি সৌরেন মাইতি প্রমুখ। 

Advertisement

উল্লেখ্য, পুরশুড়ার নিমডাঙি, পশ্চিমপাড়া, সোদপুর মসিনান প্রভৃতি গ্রামে প্রধান উৎসব লক্ষ্মীপুজো। প্রায় ২০টি পুজো মণ্ডপ নানা থিমে সাজানো হয়। বসেছে মেলাও। পাঁচদিন ধরে চলে লক্ষ্মীপুজো। ফলে উৎসবে মাতেন সেখানকার বাসিন্দারা। প্রতিদিন সন্ধ্যা থেকে নানা অনুষ্ঠানের আয়োজন থাকায় রাস্তায় ব্যাপক ভিড়ও হয়। পুরশুড়ার সেইসব এলাকাতেই টোটোয় চাপিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের প্রতিমা দর্শনের ব্যবস্থা করে যুব তৃণমূল কংগ্রেস। বিভিন্ন পুজো মণ্ডপে যান ৭০-ঊর্ধ্বরা।
পলাশ বলেন, আমাদের কর্মীরা সারা বছরই মানুষের পাশে থাকেন। উৎসব অনুষ্ঠানেও তার ব্যতিক্রম নেই। তাই সেখানকার কর্মীরাই প্রবীণ মানুষদের প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছেন। তাঁদের চোখে মুখে আনন্দ দেখে আমাদেরও ভালো লাগছে। 
ব্লক যুব সভাপতি বলেন, অনেকেই বার্ধক্যজনিত কারণে ইচ্ছে থাকলেও বাড়ি থেকে বেরিয়ে প্রতিমা দর্শনের সুযোগ পান না। অনেকে আবার বাড়িতে একাই থাকেন। এমন ৬৫জন বৃদ্ধ-বৃদ্ধাকে ১৩টি টোটোতে চাপিয়ে ঠাকুর দেখানো হয়। পরে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ