Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১১ ফেব্রুয়ারি থেকে প্রতি ওয়ার্ডে ‘পাড়া বৈঠক’ শুরু করছে তৃণমূল

সামনেই বিধানসভার ভোট। তাই মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করে তুলতে ১১ ফেব্রুয়ারি বারাকপুর লোকসভা কেন্দ্রজুড়ে ‘পাড়া বৈঠক’ শুরু করছে তৃণমূল।

১১ ফেব্রুয়ারি থেকে প্রতি ওয়ার্ডে ‘পাড়া বৈঠক’ শুরু করছে তৃণমূল
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সামনেই বিধানসভার ভোট। তাই মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করে তুলতে ১১ ফেব্রুয়ারি বারাকপুর লোকসভা কেন্দ্রজুড়ে ‘পাড়া বৈঠক’ শুরু করছে তৃণমূল। প্রতিটি পুরসভার প্রত্যেক ওয়ার্ডে এই পাড়া বৈঠক করবে তৃণমূল। সভাগুলিতে স্থানীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, স্থানীয় কাউন্সিলার এবং দলের পদাধিকারীরা উপস্থিত থাকবেন। গত ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের কর্মকাণ্ড পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হবে।

Advertisement

এ ব্যাপারে বুধবার দুপুরে টিটাগড় পুরসভায় সমস্ত কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের দমদম বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সাংসদ পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তীও। সেখানেই পার্থ ভৌমিক প্রত্যেক কাউন্সিলারকে ওই বৈঠক করার জন্য নির্দেশ দিয়েছেন। সভাগুলিতে কী কী কাজ করা হয়েছে এবং কী কী কাজ করা হবে, এলাকাবাসীরা জনমুখী কাজের সুফল পেয়েছেন কি না– এ ব্যাপারে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা হবে। কোন পথসভা বা ছোট সভা নয়, একেবারে পাড়ায় বসে বৈঠকি সভা। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে টিটাগড় পুরসভায় পিছিয়ে ছিল তৃণমূল। তাই টিটাগড় থেকে এই কর্মসূচি শুরু করা হলো। একইরকম ভাবে ভাটপাড়া পুরসভা এলাকাতেও পাড়া বৈঠক করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে।

এদিন টিটাগড় পুরসভার পরে বারাকপুর পুরসভায় সব কাউন্সিলারদের নিয়ে বৈঠক ছিল পার্থ ভৌমিকের। কিন্তু নির্বাচন কমিশনে দলের হয়ে ডেপুটেশনে তাকে যোগ দিতে হওয়ায় বারাকপুরের বৈঠকে তিনি থাকতে পারেননি। ওই বৈঠকে ছিলেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানে ঠিক হয়, বারাকপুর পুরসভাতেও পাড়া বৈঠক শুরু করা হবে। কেন এই ধরনের বৈঠক, তা ব্যাখ্যা করতে গিয়ে পার্থ ভৌমিক বলেন, আমরা মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করতে চাই। এজন্য গোটা লোকসভা কেন্দ্রের প্রতিটি পুরসভা, পঞ্চায়েত এলাকায় এই ধরনের পাড়া বৈঠক হবে। এতে জনসংযোগ আরও নিবিড় হবে। ওই সব বৈঠকে সরকারের সমস্ত কর্মসূচি ও প্রকল্প তুলে ধরা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ