Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ইফতারের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা তৃণমূলের

শুক্রবার বর্ধমানের তিন নম্বর ওয়ার্ডের রসিকপুর জেলাখানা মোড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়।

বর্ধমানে ইফতারের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা তৃণমূলের
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার বর্ধমানের তিন নম্বর ওয়ার্ডের রসিকপুর জেলাখানা মোড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তিন নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজহারউদ্দিন ওরফে বান্টি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। বধর্মান দক্ষিণের বিধায়ক বলেন, বিভিন্ন জায়গায় প্রতিদিনই ইফতারে অংশ গ্রহণ করছি। বহু মানুষ তাতে অংশগ্রহণ করছে। অন্যদিকে একটা দল মানুষে মানুষে লড়াই বাধিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিভেদ সৃষ্টির জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেটা পারবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় সবাইকে একসঙ্গে নিয়ে চলছেন। তাঁর জন্য বাংলায় শান্তি রয়েছে। সবাই একসঙ্গে মিলে মিশে থাকেন। এটাই তো বাংলার সংস্কৃতি। এই বাংলায় দুর্গাপুজো যেমন ধুমধাম করে হয়, তেমনভাবে ঈদও হয়। যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে। 

Advertisement

তিন নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজহারউদ্দিন বলেন, প্রায় দেড় হাজার জন ইফতারে অংশ গ্রহণ করেছিলেন। বহুজনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। আমরা সব সময় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। তাঁদের পাশে থাকি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ