Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নোয়াপাড়ার আসনের জন্য ১০ দফা সংকল্প প্রকাশ তৃণমূলের

বারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত ‘স্পর্শকাতর’ বিধানসভা কেন্দ্র নোয়াপাড়া দখলে রাখতে বৃহস্পতিবার ১০ দফা সংকল্প প্রকাশ করল তৃণমূল। তাতে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নোয়াপাড়ার আসনের জন্য ১০ দফা সংকল্প প্রকাশ তৃণমূলের
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত ‘স্পর্শকাতর’ বিধানসভা কেন্দ্র নোয়াপাড়া দখলে রাখতে বৃহস্পতিবার ১০ দফা সংকল্প প্রকাশ করল তৃণমূল। তাতে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে গুন্ডারাজ খতম করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখার উপর। স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম এবং উন্নত ল্যাবরেটরি তৈরি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, বিকাশ বসুর নামে একটি ওয়াইফাই যুক্ত ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে। পাশাপাশি ভাটপাড়াতে কলেজ তৈরির আশ্বাস দিয়ে সংকল্পপত্র প্রকাশ করল তৃণমূল। 

Advertisement

এদিন দুপুরে নোয়াপাড়া বিধানসভার কেন্দ্রীয় নির্বাচনি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই সংকল্পপত্র প্রকাশ করেন তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। সঙ্গে ছিলেন নির্বাচনি কমিটির চেয়ারম্যান তথা উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ, চিফ ইলেকশন এজেন্ট প্রদীপ বসু প্রমুখ। এই বিধানসভা কেন্দ্রে অর্জুন সিং আর তৃণাঙ্কুরের লড়াই জমে উঠেছে।তৃণাঙ্কুর বলেন, আমরা ঠিক করেছি নোয়াপাড়া বিধানসভার ক্ষেত্রের যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে কেরিয়ার কাউন্সেলিং এবং কেশবচন্দ্র নাগের নামে একটি কোচিং সেন্টার হবে। ভালোভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা হবে। এছাড়া ২৪ ঘণ্টা যাতে বিধায়ককে পাওয়া যায়, যে কোনো সমস্যার কথা তাঁকে বলা যায়, সে জন্য একটি ‘এমএলএ হেল্পলাইন’ চালু করা হবে। প্রতিপক্ষ প্রার্থী অর্জুন সিংকে কটাক্ষ করে তৃণাঙ্কুর জানান, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে গুন্ডারাজ চলবে না। নোয়াপাড়ার গঙ্গা তীরবর্তী অঞ্চলে জলপথ পরিবহণ ব্যবস্থা উন্নত করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ