নির্বাচন কমিশনের উপর চাপ বজায় তৃণমূলের। এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, যাঁরা ৫০ বছরের বেশি সময় ধরে বাংলায় বসবাস করছেন, এখন শুধুমাত্র একটি কাগজের জন্য যেন তাঁদের নাম কাটা না হয়। প্রয়োজনবোধে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে এবং পাড়া-প্রতিবেশিদের কাছ থেকে খোঁজ খবর নিক কমিশন। ৫০ বছরের বেশি সময় ধরে যাঁরা এখানে বসবাস করছেন, তাঁরা এদেশেরই নাগরিক। তাঁদের প্রতি কমিশন যেন অমানবিক আচরণ না করে।



