Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার প্রতিবাদে তমলুকে তৃণমূলের মিছিল

কলকাতার মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। তার প্রতিবাদে তমলুক শহরে সভা ও মিছিল করল তৃণমূল।

ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার প্রতিবাদে তমলুকে তৃণমূলের মিছিল
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কলকাতার মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। তার প্রতিবাদে তমলুক শহরে সভা ও মিছিল করল তৃণমূল। মঙ্গলবার শহর তৃণমূলের উদ্যোগে ওই কর্মসূচিতে বিধায়ক সৌমেন মহাপাত্র, দলের শহর সভাপতি চঞ্চল খাঁড়া, পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, প্রবীণ নেতা চিত্ত মাইতি সহ অন্যরা অংশ নেন।

Advertisement

বিজেপি শাসিত নানা রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা নির্যাতিত হচ্ছেন। তার প্রতিবাদে তৃণমূল ভাষা আন্দোলনের ডাক দিয়েছে। মেয়ো রোডে ওই আন্দোলনের জন্য মঞ্চ বাঁধা হলে সেনাবাহিনী তা খুলে দেয়। এর প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
সেজন্য মঙ্গলবার বিকেলে প্রথমে তমলুকের হাসপাতাল মোড়ে প্রতিবাদ সভা হয়। তারপর সেখান থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শঙ্করআড়া বাজার ঘুরে ফের হাসপাতাল মোড়েই শেষ হয়। চঞ্চলবাবু বলেন, বিজেপিশাসিত রাজ্যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছেন। তার প্রতিবাদের মঞ্চ সেনাবাহিনীকে দিয়ে খোলার ব্যবস্থা করে বিজেপি। আমরা এর নিন্দা করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ