নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন বিধানসভা নির্বাচনে যে বুথে তৃণমূল হেরে যাবে, সেই বুথে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ঘরের টাকাও। এমনকি রেশনের চালও দেওয়া হবে না। এমনই হুমকি দিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসের হোসেন। বুধবার সন্ধ্যায় ভাঙড়ের পূর্ব কাঁঠালিয়া গ্রামে একটি কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ভাষায় হুঁশিয়ারি দেন মোদাসের। তাঁর বক্তব্য, আমাদের সরকার তোমাদের সব দেবে, আর তোমরা আর ভোট দেবে অন্য জায়াগায়, এটা হবে না। সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে ঘাসফুলেই ভোট দিতে হবে।



