Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএলএদের সম্মানিত করল তৃণমূল

এসআইআর পর্বে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেগঙ্গায় ২০০ জন দলীয় বিএলএ ২কে সংবর্ধনা দিল ব্লক তৃণমূল নেতৃত্ব।

বিএলএদের সম্মানিত করল তৃণমূল
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর পর্বে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেগঙ্গায় ২০০ জন দলীয় বিএলএ ২কে সংবর্ধনা দিল ব্লক তৃণমূল নেতৃত্ব। বুধবার সন্ধ্যায় চৌরাশি ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ সহ অন্যান্য নেতৃত্ব। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধায়ের শুভেচ্ছা পত্র, পোশাক ও নগদ টাকা এবং পেন-ডায়েরি। ব্লক সভাপতি আনিসুর রহমান বলেন, আড়াই লক্ষ ভোটারের অধিকার রক্ষায় বিএলএ-২ কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। নানা বাধা সত্ত্বেও তাঁরা দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। তৃণমূল কর্মী শেখ নিজামউদ্দিন বলেন, সংবর্ধনা পেয়ে আমার মতো কর্মীদের দলের প্রতি দায়বদ্ধতা বাড়ল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ