Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল সরকারই বাংলার মানুষকে খাদ্যের অধিকার দিয়েছে: মুখ্যমন্ত্রী

খাদ্য আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিজেপি ও বামেদের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর ৩১ আগস্ট রাজ্যজুড়ে খাদ্য আন্দোলনের শহিদদের স্মরণ করা হয়।

তৃণমূল সরকারই বাংলার মানুষকে  খাদ্যের অধিকার দিয়েছে: মুখ্যমন্ত্রী
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্য আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিজেপি ও বামেদের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর ৩১ আগস্ট রাজ্যজুড়ে খাদ্য আন্দোলনের শহিদদের স্মরণ করা হয়। ১৯৫৯ সালের ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে খাদ্য আন্দোলন চরম আকার নিয়েছিল। বাম দলগুলির দাবি, ওই সময়ে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে ৮০ জনের মৃত্যু হয়। দ্বিতীয় দফার খাদ্য আন্দোলন হয় ১৯৬৬ সালে। তখন বসিরহাটে পুলিশের গুলিতে প্রাণ হারায় ১২ বছরের কিশোর নুরুল ইসলাম। রবিবার মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে নুরুলসহ সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘খাদ্যের অধিকার মানুষের চিরন্তন। কিন্তু আমাদের বিরোধীরা সেটিকে সম্মান দেয় না। এতে আমার খারাপ লাগে। বামপন্থীরা একসময় খাদ্য আন্দোলনের ভান করলেও তাঁদের সময়েই মানুষকে অনাহারে মেরেছে। আমলাশোলের ঘটনা আমরা ভুলিনি। মানুষকে বিজেপিও ভাতে মারছে। দিল্লি সব টাকা আটকে রেখে বাংলার মানুষকে উপোসের ব্যবস্থা করেছে। বাংলার মানুষকে শেষ করতে চাইছে ওরা।’ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষকে খাদ্যের অধিকার দিয়ে ‘খাদ্যসাথী’ প্রকল্প চালু করেছে। খাদ্য সুরক্ষা প্রদানের এই প্রকল্পই এখন সারা দেশের মডেল। দাবি করেছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ