Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে শক্তি বৃদ্ধি তৃণমূলের

সাংগঠনিক দিক থেকে মালদহে আরও শক্তিশালী হল তৃণমূল। রাজ্যের শাসক দলে যোগ দিলেন বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান।

মালদহে শক্তি বৃদ্ধি তৃণমূলের
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংগঠনিক দিক থেকে মালদহে আরও শক্তিশালী হল তৃণমূল। রাজ্যের শাসক দলে যোগ দিলেন বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশচন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন মতিউর। প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপি দ্বিতীয় স্থান অধিকার করেছিল। মালদহে অত্যন্ত পরিচিত মুখ এবং বিশিষ্ট সমাজসেবী মতিউর শনিবার তৃণমূলে যোগ দিলেন। এদিন তৃণমূল ভবনে মতিউর রহমানকে দলে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ নাদিমুল হক। ব্রাত্য বসু বলেন, আমি নিশ্চিত বিজেপিকে দেখে সাধারণ মানুষ ভোট দেয়নি। মতিউর নিজের ক্যারিশ্মায় দ্বিতীয় স্থানে তুলেছেন বিজেপিকে। নাদিমুল হক জানান, সমাজসেবী, ব্যবসায়ী মতিউর। তিনি গরিবদের জন্য কাজ করেন।  মতিউরের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ, গরিব মানুষের জন্য কাজ করছেন। আমিও মানুষের জন্য আরও কাজ করতে চাই। তাই তৃণমূলে যোগদান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ