Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খুনের ঘটনায় মিথ্যা রাজনীতি, বিজেপি নেতাদের গ্রেপ্তারির দাবি তৃণমূলের

বারুইপুরের বিজেপি বুথ সভাপতিকে খুনের ঘটনায় বিজেপি মিথ্যা রাজনীতি করছে। এই অভিযোগে বিজেপির এক রাজ্য নেতা ও বারুইপুরের নেতার গ্রেপ্তারের দাবি জানিয়ে বারুইপুর থানায় ডেপুটেশন দিল বারুইপুর পশ্চিম তৃণমূল।

খুনের ঘটনায় মিথ্যা রাজনীতি, বিজেপি নেতাদের গ্রেপ্তারির দাবি তৃণমূলের
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের বিজেপি বুথ সভাপতিকে খুনের ঘটনায় বিজেপি মিথ্যা রাজনীতি করছে। এই অভিযোগে বিজেপির এক রাজ্য নেতা ও বারুইপুরের নেতার গ্রেপ্তারের দাবি জানিয়ে বারুইপুর থানায় ডেপুটেশন দিল বারুইপুর পশ্চিম তৃণমূল। সোমবার সকালে থানায় তৃণমূলের নেতা, কর্মীরা বিক্ষোভ দেখান। এই কর্মসূচির পাল্টা বিজেপি কর্মীরা বিকেলে থানার সামনে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। এদিন, বিক্ষোভে বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের কাউন্সিলার সহ পঞ্চায়েতের তৃণমূল কর্মী, সমর্থকরা জড় হয়েছিলেন। ছিলেন গৌতম দাস, জয়ন্ত ভদ্র, শক্তি রায়চৌধুরী প্রমুখ। থানার আইসির কাছে গিয়ে তাঁরা ডেপুটেশন জমা দেন। গৌতম দাস বলেন, ৮ আগস্ট পারিবারিক বিবাদের কারণে মৃত্যু হয় রাজীব বিশ্বাসের। কিন্তু এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এদিকে, এই খুনের ঘটনায় এখনও দুই অভিযুক্ত অধরা। তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। দলীয় নেত্রী পায়েল ধর বলেন, পুলিস পারিবারিক বিবাদ বলে দিয়ে তৃণমূলের যোগ আড়াল করছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ