Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কংগ্রেস ‘মৃত’, ব্যানার ঘিরে চাঞ্চল্য বারাসতে

জন্ম ১৯৯৮, মৃত্যু ২০২৬। তৃণমূলকে ‘মৃত’ ঘোষণা করে টাঙানো হল ব্যানার! সোমবার সকালে এই ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত ২ নম্বর ব্লকের কেমিয়া-খামারপাড়ায়।

তৃণমূল কংগ্রেস ‘মৃত’, ব্যানার ঘিরে চাঞ্চল্য বারাসতে
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জন্ম ১৯৯৮, মৃত্যু ২০২৬। তৃণমূলকে ‘মৃত’ ঘোষণা করে টাঙানো হল ব্যানার! সোমবার সকালে এই ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত ২ নম্বর ব্লকের কেমিয়া-খামারপাড়ায়। সাদা-কালো ব্যানারে বড়ো অক্ষরে লেখা, জরাজীর্ণ চোর তৃণমূল কংগ্রেসের আকস্মিক প্রয়াণে আমরা শোকস্তব্ধ। এর নীচে মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে দুর্নীতি, লুট, চিকিৎসায় অনিয়ম, তোলাবাজি, খুন, ধর্ষণসহ একাধিক অভিযোগ। আর ব্যানারের লেখা ঘিরে এলাকায় শুরু হয়েছে বিস্তর আলোচনা। স্থানীয় বাসিন্দা লুতফার আলি বলেন, ভোটে হারার পর এলাকার তৃণমূল নেতারা বেপাত্তা। মানুষের সঙ্গে ওরা যা করেছে তাতে মুক্তি নেই। ইতিমধ্যে শুরু দোষারোপের পালা। স্থানীয় আইএসএফ নেতৃত্ব অবশ্য এই ব্যানারকে জনমতের প্রতিফলন বলে দাবি করেছে। তৃণমূলের দাবি, বিরোধীদের অপপ্রচার ছাড়া কিছুই নয়। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ