Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল প্রার্থীর তপসিলি শংসাপত্র জাল, অভিযোগ গেরুয়া শিবিরের

সোমবার সাংবাদিক সম্মেলন করে বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার

তৃণমূল প্রার্থীর তপসিলি শংসাপত্র জাল, অভিযোগ গেরুয়া শিবিরের
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: সোমবার সাংবাদিক সম্মেলন করে বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এদিন তিনি অভিযোগ করেন, তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য তপসিলি সম্প্রদায়ের না হয়েও তিনি এই সংরক্ষিত আসনে নির্বাচনে লড়ছেন। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, তৃণমূল প্রার্থীর তপসিলি শংসাপত্রটি জাল। মাত্র একদিনের মধ্যে সেই শংসাপত্র ইস্যু করা হয়েছে মহকুমা শাসকের দপ্তর থেকে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি। বনগাঁ পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তৃণমূল প্রার্থীর বাবা শঙ্কর আঢ্য কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন বলে অভিযোগ তুলেছেন স্বপন মজুমদার। তবে তাঁর এবং পরিবারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে শঙ্কর আঢ্য বলেন, আমি এবং আমার স্ত্রী ১০-১৫ বছর আগে চেয়ারম্যান ছিলাম। সেই সময় দুর্নীতি হলে তিনি এতদিন কেন বলেননি? সামনেই বিধানসভা নির্বাচন, তাই সস্তা রাজনীতির জন্য এসব অভিযোগ তুলছেন। আগেও নানা অভিযোগ এনেছে বিরোধীরা। আদালত সঠিক বিচার করেছে। এবারও আদালত সঠিক বিচার করবে। মেয়ের তপসিলি শংসাপত্র ইস্যুতে শঙ্কর আঢ্য বলেন, বনগাঁ দক্ষিণে তৃণমূলের জয় নিশ্চিত। বিজেপির পায়ের তলায় মাটি নেই। হার বুঝতে পেরে এই অভিযোগ আনা হয়েছে। আদালতের উপর আমাদের আস্থা আছে। সঠিক বিচার পাব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ