Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় এসে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক তৃণমূল প্রার্থী ঋতব্রতর

প্রার্থী তালিকা ঘোষণার পর বুধবার বাউড়িয়ায় ইফতার মজলিসে এসে প্রচার শুরু করেছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

উলুবেড়িয়ায় এসে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক  তৃণমূল প্রার্থী ঋতব্রতর
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রার্থী তালিকা ঘোষণার পর বুধবার বাউড়িয়ায় ইফতার মজলিসে এসে প্রচার শুরু করেছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি উলুবেড়িয়া পুরসভায় আসেন। চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান কাউন্সিল আকবর শেখের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রথমে একটি কেন্দ্রীয় কর্মিসভা এবং তারপর ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসভার মধ্য দিয়ে প্রচার শুরু করা হবে। শনিবার ইদ উপলক্ষ্যে সারাদিন তিনি উলুবেড়িয়ায় থাকবেন। রবিবারও উলুবেড়িয়ায় থাকবেন। সেখানে বাড়িও দেখা হয়ে গিয়েছে। 

Advertisement

ঋতব্রত বলেন, পুরসভার নেতৃত্বদের সঙ্গে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, সোমবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কর্মীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে একটি কর্মিসভা হবে। মঙ্গলবার থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসভা শুরু হয়ে যাবে। এইভাবেই আমরা প্রচার এগিয়ে নিয়ে যাব। তারপরেই ধীরে ধীরে শুরু হবে বাড়ি বাড়ি যাওয়া। তবে ইদ উপলক্ষ্যে শনিবার এবং রবিবার দু’দিনই আমি উলুবেড়িয়ায় অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করব। অন্যদিকে, ইতিমধ্যে পূর্ব কেন্দ্রের বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও শুক্রবার বিকেল পর্যন্ত এই কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি। ফলে প্রচারের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি সুত্রে খবর আগামী দু’-একদিনের মধ্যে এই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাবে। আর তারপরেই জোর কদমে দেওয়াল লিখনের পাশাপাশি প্রচার শুরু হয়ে যাবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ