Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ায় আলু ব্যবসায়ীদের সম্মেলনে মুখমন্ত্রীকে নিয়ে কু-কথা, বয়কট তৃণমূলের

পাণ্ডুয়ায় আলু ব্যবসায়ীদের সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল। রবিবার এই সম্মেলন আমন্ত্রিত হলেও সভা বয়কট করে বেরিয়ে আসেন তৃণমূলের একাধিক নেতা।

পাণ্ডুয়ায় আলু ব্যবসায়ীদের সম্মেলনে মুখমন্ত্রীকে নিয়ে কু-কথা, বয়কট তৃণমূলের
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ায় আলু ব্যবসায়ীদের সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল। রবিবার এই সম্মেলন আমন্ত্রিত হলেও সভা বয়কট করে বেরিয়ে আসেন তৃণমূলের একাধিক নেতা। আলু ব্যবসায়ীদের তরফে ক্ষমা চাওয়া হলেও তৃণমূলের নেতারা ওই সম্মেলনে আর জাননি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি রাজ্য তৃণমূলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে। এ নিয়ে তথ্য তলব করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। এদিন রাজ্যে আলু ব্যবসায়ীদের এক সংগঠনের রাজ্য সমাবেশ ছিল পাণ্ডুয়ার বেরেলা কোঁচমালির একটি হিমঘরে। অভিযোগ, সেখানে পশ্চিম মেদিনীপুরের এক প্রতিনিধি ভিন রাজ্যে আলু পাঠানোর কাজে বাধা দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। রাজ্যের আরেক মন্ত্রীরও সমালোচনা করেন তিনি। এরপরেই সম্মেলন উপস্থিত তৃণমূল নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, একটি আরাজনৈতিক সংগঠনের মঞ্চকে ব্যবহার করে রাজনৈতিক কুৎসা করা হচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে সংগঠনের কর্তারা ক্ষমা চান। সংশ্লিষ্ট প্রতিনিধিও ক্ষমা চান। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার বলেন, আমরা সভা বয়কট করেছি। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। সম্মেলনে এক প্রতিনিধি যেভাবে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন, তা অরাজনৈতিক মঞ্চের প্রেক্ষিতে অশোভন। আলু ব্যবসায়ী সংগঠনের তরফে এনিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সংগঠনের এক কর্মকর্তা বলেন, একটি বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটিয়ে নেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ