Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ওড়িশি নৃত্যের শ্রদ্ধাঞ্জলি

ওড়িশি ড্যান্সার্স ফোরাম অব কলকাতার উদ্যোগে উত্তম মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হল ‘শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠান। ওড়িশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্র ও সংযুক্তা পানিগ্রাহীকে উৎসর্গ করা হয় এই অনুষ্ঠান।

ওড়িশি নৃত্যের শ্রদ্ধাঞ্জলি
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০

• ওড়িশি ড্যান্সার্স ফোরাম অব কলকাতার উদ্যোগে উত্তম মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হল ‘শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠান। ওড়িশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্র ও সংযুক্তা পানিগ্রাহীকে উৎসর্গ করা হয় এই অনুষ্ঠান। পুষ্পাঞ্জলি দিয়ে ঈশ্বরকে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর গুরু রতিকান্ত মহাপাত্রকে সম্মান জ্ঞাপন করা হয়। নৃত্য পরিবেশন করেন ঋবধৃতা বড়ুয়া। রাজীব ভট্টাচার্য ও সৃজন ছন্দের শিল্পীদের পারফরম্যান্স সুন্দর। কত্থক নৃত্য পরিবেশন করেন তাপস দেবনাথ ও তাঁর গ্রুপের সদস্যরা। অভিরূপ সেনগুপ্ত ও তাঁর গ্রুপ পরিবেশন করেন দুর্গা স্তুতি। প্রীতিশা মহাপাত্র ও রাজশ্রী প্রহরাজের নিবেদন ছিল অর্ধনারীশ্বর। নীলদ্যূতি চৌধুরী ও তাঁর গ্রুপের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। দীক্ষা মঞ্জরীর নিবেদনে ছিল নব দুর্গা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ