Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাদশার পানশালায় ‘তালা’

চণ্ডীগড়ে বাদশার পানশালা 'সাগো' সিল করার নোটিস পেল। নির্মাণ বিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত পড়ুন।

বাদশার পানশালায় ‘তালা’
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের বিতর্কে র‌্যাপার বাদশা। এবার চণ্ডীগড়ে তাঁর পানশালা ‘সিল’ করার নোটিস দিল পুলিশ। কেন? জানা গিয়েছে, ২০২৩ সালে চণ্ডীগড়ের সেক্টর ২৬-এ ‘সাগো’ নামে একটি পানশালা খোলেন বাদশা। এবার সেই পানশালা বন্ধের নোটিস পেলেন বাদশা। জানা গিয়েছে, নির্মাণ সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে সেটির বিরুদ্ধে। সে কারণে পুলিশ এহেন পদক্ষেপ নিয়েছে। অভিযোগ, ওই পানশালাটি অবৈধভাবে নির্মিত। এ প্রসঙ্গে বাদশার তরফে কোনো বিবৃতি মেলেনি। সম্প্রতি একটি গানকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন বাদশা। গানের কথায় অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ছিল। জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমাও চাইতে হয় তাঁকে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ