• সম্প্রতি বাটানগর ড্রিম ডান্স অ্যাকাডেমির ২১তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাটানগর স্পোর্টস ক্লাব অডিটোরিয়ামে। সংস্থার কর্ণধার পুষ্পক মুখোপাধ্যায়ের বাবা স্বপন মুখোপাধ্যায়ের স্মরণে অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল ‘শ্রদ্ধাঞ্জলি’। অপরূপ নৃত্যশৈলী ও আলোর সমাহারে সেজে উঠেছিল মনোগ্রাহী অনুষ্ঠানটি। ‘সম্রাট অশোক: দ্য আনটোল্ড স্টোরি’র উপর ভিত্তি করে উপস্থাপিত হয় একটি অসাধারণ নৃত্যনাট্য। ভাবনা ও কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন পুষ্পক।



