Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

পথ দুর্ঘটনায় মুখে চোটের চিকিৎসা: প্রতি মেডিকেলে ওরাল সার্জন

পথ দুর্ঘটনা বাড়ছে। মাথা, স্পাইনাল কর্ড, হাত-পায়ের পাশাপাশি আঘাত বাড়ছে দাঁত-মুখ-চোয়াল-মাড়ি, চোখের নীচের অংশেও। দুর্ঘটনার অভিঘাতে অনেকের মুখাবয়বই বিকৃত হয়ে যাচ্ছে।

পথ দুর্ঘটনায় মুখে চোটের চিকিৎসা: প্রতি মেডিকেলে ওরাল সার্জন
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ দুর্ঘটনা বাড়ছে। মাথা, স্পাইনাল কর্ড, হাত-পায়ের পাশাপাশি আঘাত বাড়ছে দাঁত-মুখ-চোয়াল-মাড়ি, চোখের নীচের অংশেও। দুর্ঘটনার অভিঘাতে অনেকের মুখাবয়বই বিকৃত হয়ে যাচ্ছে। কিন্তু ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জেন অমিল বহু জায়গায়। তাই রাজ্যের দূর দূর প্রান্তের এই ধরনের রোগীদের কলকাতায় রেফার করা হচ্ছে। 

Advertisement

বর্তমানে শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজ, বর্ধমান এবং উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে এই শাখার চিকিৎসকরা আছেন। বিক্ষিপ্তভাবে আছেন বারাসত, বসিরহাট প্রভৃতি মেডিকেল কলেজ বা জেলা হাসপাতালে। স্বাস্থ্যদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের ২৪টি সরকারি মেডিকেল কলেজেই ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন নিয়োগ করা হবে। তাঁদের হস্তক্ষেপ ছাড়া বিকৃত বা ক্ষতিগ্রস্ত মুখবয়াবের পুনর্গঠন সম্ভব নয়। 
দপ্তরের এক পদস্থ সূত্র জানিয়েছে, শুধুমাত্র এই ধরনের রোগীদের জন্য প্রতিটি মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দুটি করে বেডও রাখা হবে। তার কারণ, এই বিভাগের অধীনে এখনো পর্যন্ত কোনো মেডিকেল কলেজে সংরক্ষিত বেড নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ