Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে ৩৩ পুলিশকর্তার বদলির অর্ডার, ‘কম গুরুত্বপূর্ণ’ পদে সুপ্রতিম, বিধাননগরে সিপি বদল

রাজ্যে ৩৩ জন পুলিশকর্তার বদলির নির্দেশ জারি হল। সুপ্রতিম সরকারকে এডিজি টেলিকমিউনিকেশন পদে বদলি করা হয়েছে। বিস্তারিত জানুন।

রাজ্যে ৩৩ পুলিশকর্তার বদলির অর্ডার, ‘কম গুরুত্বপূর্ণ’ পদে সুপ্রতিম, বিধাননগরে সিপি বদল
  • ১৪ জুলাই, ২০২৬ ১৩:১৫
Prefer us on Google

কলকাতা, ১৪ জুলাই: রাজ্য পুলিশ প্রশাসনে ফের বড়সড় রদবদল। এবার একসঙ্গে বদলি করা হল ৩৩ জন আইপিএস এবং ডব্লুবিপিএস অফিসারকে। আজ, মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল নবান্ন থেকে। রদবদলে ফলে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছে। 

Advertisement

নতুন বদলির তালিকায় অন্যতম আলোচিত নাম সুপ্রতিম সরকার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে এর আগে পাঠানো হয়েছিল এডিজি সিআইডি পদে। ফের বদলির ‘পরোয়ানা’। এবার দুঁদে এই আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের এডিজি টেলিকমিউনিকেশন পদে বদলি করল নবান্ন। পুলিশ প্রশাসনের অন্দরে যা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে পরিচিত। অন্যদিকে, সিআইডির নতুন প্রধান হচ্ছেন নটরাজন রমেশ বাবু। বর্তমানে কারা দপ্তরের ডিজি পদে আছেন তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে বর্ষীয়ান এই পুলিশ কর্তার হাতে তুলে দেওয়া হল সিআইডির ভার।
বিধাননগরের পুলিশ কমিশনার পদেও রদবদল ঘটাল রাজ্য সরকার। এতদিন এই দায়িত্বে ছিলেন ত্রিপুরারি অথর্ভ। তাঁকে বদলি করা হয়েছে এডিজি ট্রাফিক অ্যান্ড রোড সেফটি পদে। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন রাঠোর অমিতকুমার ভরত। বর্তমানে রাজ্য পুলিশের ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ পদে আছেন।
নাবালিকা গণধর্ষণ ও খুনের আবহে বারুইপুর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার বদল করল রাজ্য। পিনাকী দত্তের জায়গায় দায়িত্বে এলেন অতীশ বিশ্বাস।

Advertisement
সম্পর্কিত সংবাদ