Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোভিড-উত্তর পরিস্থিতিতে লেখাপড়ার উন্নতির জন্য প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ

কোভিড-উত্তর পরিস্থিতিতে লেখাপড়ার  উন্নতির জন্য প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোভিডের পর পাল্টে গিয়েছে স্কুলের আবহ। পঠনপাঠন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মনোসংযোগে ঘাটতির ছবিও উঠে এসেছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের সমীক্ষায়। বেড়েছে মোবাইলে আসক্তি। এই ব্যবস্থা মোকাবিলায় শিক্ষাদপ্তর বিশেষ আবাসিক প্রশিক্ষণ শুরু করছে স্কুলের প্রধান শিক্ষকদের জন্য। এসএলডিপি রিফ্রেশার অ্যান্ড রেসিডেন্সিয়াল লিডারশিপ প্রোগ্রাম নামে কোর্সটি শুরু হতে চলেছে এপ্রিল থেকেই।

Advertisement

শিক্ষাদপ্তরের অধীন স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি), যারা সর্বভারতীয় এনসিইআরটির রাজ্য শাখা, তারাই ট্রেনিংয়ের দায়িত্বে। ২৪ এপ্রিল থেকে ১ জুন এই প্রশিক্ষণ চলবে। মুখোমুখি প্রশিক্ষকদের সঙ্গে এবং স্কুলে রেখে, দু’রকম পদ্ধতিই রয়েছে এই প্রশিক্ষণের। যে প্রধান শিক্ষকরা একেবারেই কোনও প্রশিক্ষণ নেননি, তাঁরা তো বটেই, আগে প্রশিক্ষণ নেওয়া এবং অবসরের আগে তিন বা তার বেশি বছর চাকরি রয়েছে, এমন সিনিয়র প্রধান শিক্ষকরাও এতে অংশ নিতে পারবেন।
এসসিইআরটি সূত্রে অবশ্য অন্য একটি চিত্র উঠে আসছে। এই প্রশিক্ষণের জন্য আবেদন করবেন প্রধান শিক্ষকরাই। ২৯ মার্চ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তবে, এখনও ন’টি জেলা থেকে কোনও প্রধান শিক্ষকই আবেদন জানাননি। প্রশিক্ষণের সঙ্গে যুক্ত এসসিইআরটির এক আধিকারিক বলেন, কাউকে তো জোর করা যায় না। তাগিদটা নিজের থেকেই আসতে হবে। তবে, যদি ছবিটা এরকম থাকে, তাহলে তো অন্য পন্থা নিতেই হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ