ভারতের শেষ স্টেশনে বিক্রি হয় না  ট্রেনের টিকিট, আসে না যাত্রীরাও!
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কুন্তল পাল, বনগাঁ: স্টেশন আছে। আছেন স্টেশন মাস্টার। রয়েছে টিকিট কাউন্টার। যাত্রীদের বসবার জায়গা আছে। স্টেশন দিয়ে ট্রেনও চলাচল করে। কিন্তু ভারতের এই শেষ স্টেশনের নামে টিকিট বিক্রি হয় না। ফলে যাত্রীও আসে না। 

Advertisement

ভারত-বাংলাদেশ সীমান্তের শেষ রেল স্টেশন পেট্রাপোল। শিয়ালদহ-বনগাঁ শাখায় পূর্ব রেলের স্টেশন সেটি। দেশভাগের পর তৈরি হয়েছিল সেটি। প্রায় দু’দশক ধরে এই স্টেশনের উপর দিয়ে দু’দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল। বর্তমানে যাত্রীবাহী ট্রেন চলা বন্ধ। ফলে যাত্রীদের জন্য টিকিট পাওয়া যায় না। এবং যাত্রীবাহী ট্রেন চলাচল করে না বলে পেট্রাপোল স্টেশনের টিকিটও বিক্রি হয় না।
ছ’য়ের দশকে পেট্রাপোল স্টেশন দিয়ে কলকাতা-খুলনা নিয়মিত যাত্রী নিয়ে চলত ট্রেন। ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধের পর নিয়মিত যাতায়াত করা বরিশাল এক্সপ্রেস ও অন্যান্য যাত্রীবাহী ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পরে। এরপর দু-একবার যাত্রী সহ ট্রেন চললেও ১৯৭৬ সালে পাকাপাকি ভাবে তা বন্ধ হয়ে যায়। ২০০১ সালে এই লাইন দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়। তারপর ২০১৭ সালে যাত্রী নিয়ে চলা শুরু করে বন্ধন এক্সপ্রেস। সে বছরের ৯ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনযাত্রার সূচনা করেন। ১৬ নভেম্বর থেকে যাত্রা শুরু হয় বাণিজ্যিক ভাবে। কিন্তু বাংলাদেশে অস্থিরতার কারণে ২০২৪ সালে বন্ধন এক্সপ্রেস যায় বন্ধ হয়ে। ২০২৪ সালের ১৮ জুলাই শেষবার চলেছিল বন্ধন। তারপর যাত্রীবাহী ট্রেন আর চলেনি। অনিয়মিত হলেও এখনও পণ্যবাহী ট্রেন চলে পেট্রাপোল স্টেশন দিয়ে। সে কারণেই সীমান্তের শেষ স্টেশনের নামে টিকিট বিক্রি আর হয় না। কেউ নামে না কেউ ওঠে না।  পেট্রাপোল স্টেশন। -নিজস্ব চিত্র