Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক সার্কাসে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত অ্যাপ বাইকচালক

পার্ক সার্কাসে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত অ্যাপ বাইকচালক
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের কাছে দাঁড়িয়ে রয়েছে পরবর্তী যাত্রী। অ্যাপ খুলে ‘কনফার্ম’ করে দ্রুত সেখানে যাচ্ছিলেন অ্যাপ বাইক চালক। মোবাইলে অন করে দেন লোকেশন ম্যাপ। কিন্তু, যাত্রী তুলতে গন্তব্যে পৌঁছতেই পারলেন না বাইকচালক। তার আগেই পার্ক সার্কাসের মোড়ের কাছে বেপরোয়া লরির ধাক্কায় বাইক থেকে পড়ে যান তিনি। তাঁর শরীরের উপর দিয়ে চলে যায় লরির চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাপ বাইকচালকের। মৃতের নাম শেখ পারভেজ (৫০)। 

Advertisement

মঙ্গলবার দুপুরে বেনিয়াপুকুর থানা এলাকার নিউ পার্ক স্ট্রিট রোডে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানালেন, অন্য একটি গাড়ির সঙ্গে রেষারেষি করছিল পণ্যবাহী গাড়িটি। অ্যাপ বাইক চালককে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে লরিচালক। তাতেই বিপত্তি। লরির ধাক্কায় পড়ে যান চালক। তখন পারভেজের মাথার উপর দিয়ে চলে যায় লরিটি। তাঁর মাথায় হেলমেট থাকলেও লরির চাকায় দুমড়ে মুচড়ে যায় সেটি। দুর্ঘটনার পর লরি নিয়ে চম্পট দেয় চালক। প্রত্যক্ষদর্শীরা দ্রুত বেনিয়াপুকুর থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে আসে ইস্ট ট্রাফিক গার্ড ও বেনিয়াপুকুর থানার পুলিস। পারভেজকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাইকটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 
ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন বেনিয়াপুকুর থানার পুলিস। সেই সূত্র ধরেই এন্টালি এলাকা থেকে লরিটিকে আটক করা হয়। গ্রেপ্তার করা হয় পণ্যবাহী গাড়ির চালককে। সূত্রের খবর, অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ