Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মর্মান্তিক দূর্ঘটনা, মৃত পরিবারের ৩

ঝাড়খন্ডের পাকুড় এলাকায় বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত পরিবারের ৩। বুধবার সকালে খবরটি নিশ্চিত করেছে পূর্ব রেলের আধিকাকিরা

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মর্মান্তিক দূর্ঘটনা, মৃত পরিবারের ৩
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

রাঁচি, ২৫ ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত একই পরিবারের তিনজনের। বুধবার সকালে খবরটি জানায় পূর্ব রেলের আধিকাকিরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মাঝরাতে হাওড়া ডিভিশনের নগরনবি স্টেশনের কাছে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

Advertisement

মাঝরাতে রেললাইন পারাপার করার সময় নিউ জলপাঁইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস দ্রুত গতিতে এসে ধাক্কা মারে তাঁদের। ধাক্কায় সজোরে ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতদের নাম চন্দন সর্দার(৩৫) তাঁর স্ত্রী রিম্পা(২৫) এবং ৩ বছরের মেয়ে অর্পিতা। রাজাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তারা। অসর্তকতা ভাবে রেললাইন পারাপার করার জন্যই এই মর্মন্তিক দূর্ঘটনাটি ঘটে বলে অনুমান পুলিশ সহ রেলের আধিকারিকদের। জিআরপি সূত্রে জানা গিয়েছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ