Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

শালকুমারে উড্ডা নদীর ভাঙা সেতু দিয়েই চলছে যাতায়াত

লরির ভারে সম্প্রতি মুজনাই নদীর বঙ্কিম ঘাটের সেতু ভেঙে যায়। আর তারপর থেকেই আলোচনায় এসেছে ফালাকাটার শালকুমার গ্রাম পঞ্চায়েতের উড্ডা নদীর উপর থাকা ভাঙা সেতু।

শালকুমারে উড্ডা নদীর ভাঙা সেতু দিয়েই চলছে যাতায়াত
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

সংবাদদাতা, ফালাকাটা: লরির ভারে সম্প্রতি মুজনাই নদীর বঙ্কিম ঘাটের সেতু ভেঙে যায়। আর তারপর থেকেই আলোচনায় এসেছে ফালাকাটার শালকুমার গ্রাম পঞ্চায়েতের উড্ডা নদীর উপর থাকা ভাঙা সেতু। গতবছর ৪ মার্চ বালি বোঝাই একটি ডাম্পার ওঠায় বহু পুরনো সেতুটি ভেঙে পড়ে। প্রায় তিন দশক পুরনো ওই সেতুর লোহার পিলার মরচে ধরে মাটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন মহলে তাঁরা জানিয়েওছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তারপরেই নির্মাণ সামগ্রী বোঝাই ডাম্পারের ভারে সেতুটি ভেঙে যায়। একবছর পেরিয়ে গেলেও এখনও সেখানে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়নি। এমনকী সতর্কীকরণ বোর্ডও নেই বলে স্থানীয়দের দাবি।

Advertisement

বাইক, টোটো না চললেও লোকজন ঝুঁকি নিয়ে হেঁটে কিংবা সাইকেল হাঁটিয়ে নিয়ে পারাপার করছেন। জটেশ্বরে মুজনাইতে দ্রুত বিকল্প সাঁকো ও নতুন সেতুর আশ্বাস মিললেও শালকুমারে বৈষম্যের অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায় বলেন, নতুন সেতু নির্মাণে এক কোটি টাকা প্রয়োজন। এত টাকা একসঙ্গে পাওয়া মুশকিল। তাই রাজ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক দীপক বর্মন অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে উন্নয়নের বদলে সেতু ভাঙছে। পাল্টা তৃণমূল নেতা সুভাষচন্দ্র রায় বলেন, আমাদের আমলে বহু রাস্তা ও সেতু হয়েছে। উড্ডা সেতুও হবে। বিধানসভা ভোটের আগে সেতু ইস্যু ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হচ্ছে। তবে সাধারণ মানুষের দাবি, দ্রুত কংক্রিটের সেতু নির্মাণ হোক।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ