Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের আদ্রা ডিভিশনে ট্রাফিক ব্লক, ভোগান্তি নিত্যযাত্রীদের

অন্যান্য সপ্তাহের মতো এবারও দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন ট্রাফিক ব্লক নিয়েছে। সোম থেকে আগামী রবিবার পর্যন্ত ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে।

ফের আদ্রা ডিভিশনে ট্রাফিক ব্লক, ভোগান্তি নিত্যযাত্রীদের
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: অন্যান্য সপ্তাহের মতো এবারও দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন ট্রাফিক ব্লক নিয়েছে। সোম থেকে আগামী রবিবার পর্যন্ত ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। তবে কালীপুজো ও দীপাবলীর জন্য এবার ট্রেন নিয়ন্ত্রণ কম করা হয়েছে। যার ফলে এসপ্তাহে ডিভিশনের মানুষ তেমন হয়রানির শিকার হবে না। কিন্তু নিয়মিত ও সঠিক সময়ে ট্রেনগুলি না চলাচলের জন্য আদ্রা ডিভিশনের যাত্রীরা ক্ষুব্ধ। আদ্রা ডিভিশনের এক রেল আধিকারিক জানান, সমস্ত কাজ যাত্রী সুরক্ষা ও রেল সুরক্ষার জন্য করা হয়। যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন সেদিকটিও নজরে রাখা হয়।

Advertisement

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ডিভিশনে কাজ হওয়ার জন্য ৬৮০৪৬/৬৮০৪৫ (আসানসোল- আদ্রা) মেমু প্যাসেঞ্জার এবং ৬৮০৭৭/ ৬৮০৭৮ (আদ্রা -ভাগা) মেমু প্যাসেঞ্জার দুটি ২৬ অক্টোবর বাতিল করা হয়েছে।
এছাড়া, ১৮০১৯ / ১৮০২০ (ঝাড়গ্রাম -ধানবাদ) এক্সপ্রেস ২৪ অক্টোবর বোকারো পর্যন্ত চলাচল করবে। ওইদিন ট্রেনটির পরিষেবা বোকারো - ধানবাদ অংশে বাতিল থাকবে। একইভাবে ১৩৫০৩/ ১৩৫০৪ (বর্তমান- হাটিয়া) মেমু প্যাসেঞ্জার ২৪ অক্টোবর গোমো স্টেশন পর্যন্ত চলাচল করবে। ওইদিন ট্রেনটি গোমো - হাটিয়া অংশে বাতিল থাকবে। এবং ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ (আসানসোল -পুরুলিয়া) মেমু প্যাসেঞ্জার ২৩ অক্টোবর আদ্রা স্টেশন পর্যন্ত চলাচল করবে। ওইদিন ট্রেনটি আদ্রা - পুরুলিয়া অংশ বাতিল থাকবে।
পাশাপাশি কিছু ট্রেনকে সাময়িক নিয়ন্ত্রণ করা হয়েছে। ১৮১৮৪ (বক্সার - টাটানগর) এক্সপ্রেস ট্রেন টি ২৬ অক্টোবর বক্সার থেকে নির্ধারিত সময়ের ৯০ মিনিট দেরিতে চলবে। অন্যদিকে, ৬৮০৮৮ (ধানবাদ -বাঁকুড়া) মেমু প্যাসেঞ্জার ২৬ অক্টোবর ধানবাদ স্টেশন থেকে এক ঘন্টা দেরিতে ছাড়বে। এবং ১৮০৩৫ (খড়গপুর -হাটিয়া) এক্সপ্রেস ২৩ অক্টোবর খড়গপুর থেকে ১৫০ মিনিট দেরিতে রওনা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ