ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ কলকাতার আয়োজনে সম্প্রতি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল ‘পরম্পরা নৃত্যোৎসব’। সূচনা করেন নৃত্যশিল্পী অনিতা মল্লিক, সংস্থার কর্ণধার ডঃ শেলী পাল প্রমুখ। প্রথম নিবেদনে ছিল বুদ্ধের জীবনাশ্রিত নৃত্যনাটিকা ‘বুদ্ধকারিকা’। পরিচালনায় ছিলেন মধুশ্রী চৌধুরী। এরপর অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বহরমপুর কলাক্ষেত্র ডান্স গ্রুপ পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বধূ’ কবিতা অবলম্বনে ‘অশ্রু নদীর সুদূর পারে’। অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল রবীন্দ্রনাথের শিশুতীর্থ অবলম্বনে ‘কলাপি’র এক বিশেষ নৃত্যকাব্য প্রযোজনা। পরিচালনায় ছিলেন সুমিতা নন্দী।



