Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

থানায় বিক্ষোভ ব্যবসায়ীদের

থানায় বিক্ষোভ ব্যবসায়ীদের
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের শ্রাবণী মেলা এই বছর থেকে জাতীয় মেলা। তবে মেলাকে ঘিরে বিষাদের ছায়া তারকেশ্বরবাসীর একাংশের মধ্যে। চলছে বিক্ষোভও। রাস্তা সম্প্রসারণ ও তীর্থযাত্রীদের সুবিধার্থে শহরের বিস্তীর্ণ এলাকায় অস্থায়ী দোকান করতে দেয়নি প্রশাসন। তা নিয়ে বৃহস্পতিবার তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় অস্থায়ী ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, শ্রাবণ ও চৈত্র মাসে তারকেশ্বরে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর আগমন হয়। দীর্ঘ কয়েক দশক ধরে রাস্তার দুপাশে দোকান করে জীবন জীবিকা নির্বাহ করেন এলাকার মানুষ। কিন্তু এবার তাঁদের বসতে দেওয়া হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, রাস্তার পাশে বাড়ির ভিতরে দোকান করলেও উল্টে ফেলে দিয়ে সমস্ত মালপত্র নষ্ট করছে পুলিশ। এক বাসিন্দা বলেন, স্থানীয় বিধায়ক মেলার আলো, হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো নিয়ে ব্যস্ত। ভোটের আগে আলুর ন্যায্য দাম বাড়ানোর প্রতিশ্রুতি তিনি ভুলে গিয়েছেন। ব্যবসায়ীদের জন্য অস্থায়ী যে জায়গা দেওয়া হয়েছে ৩ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এই বিষয়ে বিধায়ক বা প্রশাসনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ