Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধিতে ভোটের ফলের দিন বাড়তি মিষ্টি তৈরিতে নারাজ ব্যবসায়ীরা

রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম আকাশ ছোঁয়া হওয়ায় নির্বাচনের ফলাফলের দিন বাড়তি মিষ্টি তৈরিতে ঝুঁকি নিতে নারাজ ময়নাগুড়ির মিষ্টি ব্যবসায়ীরা।

বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধিতে ভোটের ফলের দিন বাড়তি মিষ্টি তৈরিতে নারাজ ব্যবসায়ীরা
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম আকাশ ছোঁয়া হওয়ায় নির্বাচনের ফলাফলের দিন বাড়তি মিষ্টি তৈরিতে ঝুঁকি নিতে নারাজ ময়নাগুড়ির মিষ্টি ব্যবসায়ীরা। বিভিন্ন নির্বাচনের ফলাফলের আগের দিন থেকেই মিষ্টি তৈরির হিড়িক পড়ে যায় মিষ্টি ব্যবসায়ীদের মধ্যে। কিন্তু এবছর ১ মে থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে প্রায় হাজার টাকা বেড়ে যাওয়ায় বাড়তি মিষ্টি তৈরিতে অনীহা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, সিলিন্ডার প্রতি হাজার টাকা দাম বেড়েছে। এজন্য অতিরিক্ত মিষ্টি তৈরি তো দূরের কথা, এরপর ব্যবসা চালিয়ে যাওয়া যাবে কি না সন্দেহ রয়েছে। 

Advertisement

ময়নাগুড়ি শহরে যে বাজার রয়েছে তা বেশিরভাগ গ্রামীণ এলাকার উপর নির্ভর করে। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আকাশচুম্বি হলেও মিষ্টির দাম বৃদ্ধি করা যাচ্ছে না। কারণ এতে বাজারে একটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ী মহলের। 
ময়নাগুড়ি শহরের মিষ্টি ব্যবসায়ী দুলাল সাহা বলেন, আমাদের দোকানে সব সময় গ্যাসের সিলিন্ডার প্রয়োজন। কিন্তু যেভাবে প্রতিনিয়ত দাম বাড়ছে তাতে আমরা কতদিন ব্যবসা চালিয়ে যেতে পারব বুঝে উঠতে পারছি না। প্রতিদিন ১৫ থেকে ২০ কেজি দুধ ফুটিয়ে ছানা তৈরি করতে হয়। এছাড়া বিভিন্ন মিষ্টি থেকে শুরু করে পুরি, সিঙ্গারা তৈরি করতে হয়। এখন পর্যন্ত দাম বাড়ানো হয়নি কোনো মিষ্টির। কিন্তু এবার দাম না বাড়ালে আর পারছি না। গ্রামীণ এলাকার উপরে বাজার চলে। কীভাবে ব্যবসা করব, সে নিয়ে আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। 
অপর ব্যবসায়ী মুকুল সাহা বলেন, এর আগে নির্বাচন উপলক্ষ্যে না ধরনের মিষ্টি বানিয়েছি। কিন্তু এবার আর বানাব না। কারণ গ্যাসের সিলিন্ডার পাওয়া মুশকিল হয়ে পড়েছে। তার উপর বিরাট দাম। কিন্তু মিষ্টির দাম বাড়াতে পারছি না। এখন কীভাবে চলব বুঝে উঠতে পারছি না। এই গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে হয়তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ