নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহর পুরসভার চার নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় একটি পুকুর ভরাটের অভিযোগ উঠল। পুকুরটি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ পেয়ে স্থানীয় কাউন্সিলার মৃত্যুঞ্জয় দাস তা বন্ধ করার নির্দেশ দেন। হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, একটি পুকুর বোজানোর অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে। নোটিস ধরানো হবে।



