Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে ইঞ্জিন বোটে পর্যটকদের ছাড় মিললেও নিষেধ মৎস্যজীবীদের, ক্ষোভ

নিয়মের গেরো। সেজন্য মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন সুন্দরবনের মৎস্যজীবীরা।

সুন্দরবনে ইঞ্জিন বোটে পর্যটকদের ছাড় মিললেও নিষেধ মৎস্যজীবীদের, ক্ষোভ
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নিয়মের গেরো। সেজন্য মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। সুন্দরবন টাইগার রিজার্ভের নির্দেশিকা অনুযায়ী, জঙ্গলের খাঁড়ি, নদীতে ইঞ্জিন চালিত বোট নিয়ে ঢোকা যাবে না। ফলে জুলাই মাসের পর থেকে সেখানে ইঞ্জিন বোট নিয়ে মাছ ধরতে যাওয়া যাচ্ছে না। অনেকে বাধ্য হয়ে দাঁড় টানা নৌকার মালিকের সঙ্গে যাচ্ছেন। কিন্তু যাঁরা ইঞ্জিন বোট নিয়ে ভিতরে ঢুকছেন, তাঁদের মোটা টাকা জরিমানা করছে টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ ও বনবিভাগ।

Advertisement

গত সপ্তাহের শেষে এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মৎস্যজীবী সংগঠনগুলি ক্ষোভ উগরে দেয়। তাদের প্রশ্ন, ইঞ্জিনচালিত টুরিস্ট বোট চলাচল করছে। তাহলে মৎস্যজীবীদের জন্য কেন এমন ভিন্ন নিয়ম! বৈঠকে উপস্থিত টাইগার রিজার্ভ ও দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের কর্তাদের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছুঁড়ে দেন মৎস্যজীবী সংগঠনের নেতারা। তাঁরা জানান, বনদপ্তরের প্রণয়ন করা আইনের জেরে মৎস্যজীবীদের একটা বড় অংশকে ভুগতে হচ্ছে। এভাবে চলতে থাকলে জীবিকায় টান পড়বে। যদিও টাইগার রিজার্ভ ও বনবিভাগের কর্তারা জানিয়েছেন, দপ্তর থেকে নিয়ম জারি করা হয়েছে। সেই মোতাবেক এখানে অর্ডার ইস্যু হয়েছে। এনিয়ে মৎস্যজীবীদের সব বক্তব্য উপর মহলে জানানো হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ