রাঁচি, ১৫ সেপ্টেম্বর: মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী ও ঝাড়খণ্ড পুলিস। বেশ কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের নানা জঙ্গলে ঘেরা এলাকায় তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। আজ, সোমবার সকালে সেই অভিযানে এসেছে বড়সড় সাফল্য। নিরাপত্তা বাহিনীর কোবরা ব্যাটেলিয়ন, গিরিডি ও হাজারিবাগ পুলিসের যৌথ অভিযানে নিকেশ করা গিয়েছে তিন মাওবাদীকে। তার মধ্যে রয়েছে মাওবাদীর শীর্ষ কমান্ডার সহদেও সোরেন। মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য ছিল সহদেও। পূর্ব ভারতের মোস্ট ওয়ান্টেড মাওবাদীদের মধ্যে নাম ছিল তার।



