Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

টমের বিচ্ছেদ?

মাত্র ন’মাসেই ফাটল ধরল সম্পর্কে। টম ক্রুজ ও আনা দে আরমসের সম্পর্ক গড়াল না বিয়ে পর্যন্ত। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, কিউবান অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন টম ক্রুজ।

টমের বিচ্ছেদ?
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• মাত্র ন’মাসেই ফাটল ধরল সম্পর্কে। টম ক্রুজ ও আনা দে আরমসের সম্পর্ক গড়াল না বিয়ে পর্যন্ত। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, কিউবান অভিনেত্রীকে  বিয়ে করতে চলেছেন টম ক্রুজ। বিদেশি সংবাদমাধ্যমে খবর রটে যায়, দুই তারকা নাকি মহাকাশে বিয়ের চিন্তাভাবনা করছেন। যদিও সেই সবই ভুয়ো খবর বলে পরবর্তীতে জানা গিয়েছিল। এর মাঝেই শোনা যাচ্ছে, টম ক্রুজ ও আনা দে আরমসের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে। সম্প্রতি জানা গিয়েছিল, দু’জনকে একটি ছবিতে দেখা যাবে। তাঁদের অভিনীত সিনেমা ‘ডিপার’-এর শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যে। এই আবহে ফাটল ধরল প্রেমের সম্পর্কে। সূত্রের খবর, টম ও আনা সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। ঘনিষ্ঠ মহলে তাঁরা জানিয়েছেন, তাঁদের সম্পর্ক আর ঠিকভাবে এগোচ্ছে না। সেই কারণে প্রেমে ইতি টেনেছেন টম ও আনা। প্রেম ভাঙলেও কাজ করবেন দুই তারকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ