Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই দুটি টোটো আটক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ

জলপাইগুড়িতে রান্নার গ্যাস বোঝাই দুটি টোটো আটক করেছে পুলিশ। বৈধ কাগজপত্র না থাকায় চলছে তদন্ত। বিস্তারিত পড়ুন।

রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই দুটি টোটো আটক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ
  • ২৫ আগস্ট, ২০২৬ ১৪:৪০
Prefer us on Google

হলদিবাড়ি থেকে জলপাইগুড়িতে আসছিল টোটো দুটি। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। গ্যাস সিলিন্ডার বোঝাই টোটো দুটির চলোকদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে হলদিবাড়ি থেকে কেন জলপাইগুড়িতে টোটো বোঝাই করে রান্নার গ্যাস নিয়ে আসা হচ্ছিল তা স্পষ্ট নয় পুলিশের কাছে। এক্ষেত্রে টোটো চালকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কোন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ওই গ্যাস সিলিন্ডারগুলি নেওয়া হয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এক্ষেত্রে রান্নার গ্যাসের কোনো কালোবাজারি হচ্ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ