Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ মধ্যরাত থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে জাতীয় সড়কের টোল ট্যাক্স

আজ, সোমবার মধ্যরাত থেকে বাড়তে চলেছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। গাড়ি ও হালকা যানবাহনের ক্ষেত্রে তা প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে।

আজ মধ্যরাত থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে জাতীয় সড়কের টোল ট্যাক্স
  • ৩১ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

কলকাতা, ৩১ মার্চ: আজ, সোমবার মধ্যরাত থেকে বাড়তে চলেছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। গাড়ি ও হালকা যানবাহনের ক্ষেত্রে তা প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। ভারী যানবাহনের ক্ষেত্রে গুণতে হবে প্রায় ১০ শতাংশ অতিরিক্ত টোল। এক বছরের মধ্যে জাতীয় সড়কে এই নিয়ে দ্বিতীয় বার টোল বাড়াল কেন্দ্রীয় সরকার। এর আগে তা বেড়েছিল গত বছরের জুন মাসে। 

Advertisement

সেই সময়  ৩ থেকে ৫ শতাংশ টোল বাড়িয়েছিল জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষ (এনএইচএআই)। এক বছরের মধ্যে দু’বার জাতীয় সড়কে টোল ট্যাক্স বৃদ্ধিতে ক্ষুব্ধ পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত লোকজন। বাস মালিকদের একাংশের বক্তব্য, কোভিডের পর থেকে বেসরকারি পরিবহণ ক্ষেত্র ধুঁকছে। এর মধ্যে টোল বৃদ্ধির ফলে অনেক বাস রুট সঙ্কটের মধ্যে পড়ে যাবে। বিভিন্ন জেলায় এই সমস্যা আরও প্রবল। তাছাড়া পণ্য পরিবহণেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যে ৫০টির বেশি জাতীয় সড়ক রয়েছে। টোল ট্যাক্স বুথ রয়েছে গড়ে ৫৮ কিমি অন্তর। প্রতিটি টোল প্লাজায় আজ মধ্যরাত থেকে অতিরিক্ত টাকা গুণতে হবে সমস্ত যানবাহনকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ