নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনি করবেন এলাকার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর আমতলায় এই বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়েছে। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবেন অভিষেক। শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রতিবছরই এই বিজয়া সম্মিলনির আয়োজন করে থাকেন অভিষেক। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ককে আরও নিবিড় করে তুলতে সবসময় চেষ্টা করেন অভিষেক। এলাকার মানুষও অভিষেকের প্রতি ভরসা ও আস্থা জ্ঞাপন করেন।



