Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তিনটি পরিবারকে সাহায্য

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন। বৃহস্পতিবার রাতে মোমবাতির আগুন থেকে পুড়ে যায় হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের কোনার গ্রামের বাসিন্দা মীর আকবর এবং তাঁর দুই ছেলের ঘর।

তিনটি পরিবারকে সাহায্য
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন। বৃহস্পতিবার রাতে মোমবাতির আগুন থেকে পুড়ে যায় হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের কোনার গ্রামের বাসিন্দা মীর আকবর এবং তাঁর দুই ছেলের ঘর। পরিবার তিনটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছিলেন। খবর পেয়ে শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে কম্বল, বাসন ও কিছু খাদ্য তুলে দেন মার্জিনা। তিনি বলেন, পরিবার তিনটি পরিযায়ী শ্রমিক। বাড়িতে কোনও পুরুষ মানুষ নেই। সবাই কাজে বাইরে রয়েছে। আগুনে পুড়ে অনেক ক্ষতি হয়েছে। পরিবার তিনটিকে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করা হল। পরবর্তীতেও সাহায্য করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ