Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অপহরণ, ধৃত দলেরই ২ কর্মী

তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অপহরণ, ধৃত দলেরই ২ কর্মী
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে খুনের চেষ্টার অভিযোগে দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সাহেব মণ্ডল (৪০) ও সাদ্দাম মোল্লা (৩০)। বাড়ি দেগঙ্গার হাদিপুর এলাকায়। তাদের রবিবার বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, শনিবার দুপুরে দেঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্বাসউদ্দিনকে অপহরণের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তাঁকে অন্ধকার ঘরে নিয়ে গিয়ে বন্দুকের বাঁট দিয়ে মারধর করার লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। বিধায়কের গোষ্ঠীর লোক হওয়ার কারণেই মারধর করা হয় বলে তাঁর দাবি। বিষয়টি নিয়ে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত নেমে পুলিস সাহেব ও সাদ্দামকে গ্রেপ্তার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ