Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বসিরহাটে

তৃণমূল নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বসিরহাটে
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। সেই কোন্দল থেকেই তৃণমূল কংগ্রেসের এক নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। দলের বসিরহাট জেলার সাধারণ সম্পাদক এই অভিযোগ তুলে জানিয়েছেন, তাঁর দেহরক্ষীদের মারধর এবং গাড়িও ভাঙচুর করা হয়েছে। অভিযোগ, তৃণমূলেরই এক পঞ্চায়েতের উপপ্রধানের এর পিছনে রয়েছেন। সোমবার রাতে বাদুড়িয়ার শিমুলিয়া এলাকায় ঘটেছে এই কদর্য ঘটনা। তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনের অভিযোগ, সোমবার রাতে বাড়ি ফেরার পথে তিনি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়। গাড়ি থেকে টেনে বের করে তাঁর শ্লীলতাহানিও করা হয়। তিনি বাদুড়িয়া থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেছেন, সেখানে বাদুড়িয়ার যশাইকাঠি আটঘরা পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসানের নাম রয়েছে। যদিও তারিক হাসান অভিযোগ অস্বীকার করে বলেছেন, পুরোটাই মিথ্যা। তিনি জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং বিক্ষোভকারীদের বুঝিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি। বাদুড়িয়া থানার পুলিসের সামনেই সব ঘটেছে। আর সিরিয়া পারভিন বলেন, আমি দলকে সব জানিয়েছি। দল যেটা ভালো বুঝবে, সেটাই করবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ