নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হল। বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আক্রমণ শানালেন স্থানীয় বিধায়ক সনৎ দে। একই সঙ্গে অর্জুন সিংয়ের বিরুদ্ধে খুনে জড়িত থাকার অভিযোগ তুলে পোস্টার পড়ল নৈহাটি জুড়ে। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলই লোক দিয়ে পোস্টার ছড়িয়েছে। অর্জুন সিংও পাল্টা পোস্টার দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, সোমবার নৈহাটির গৌরীপুর, স্টেশন চত্বর, পুরসভার সামনে ছাড়াও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অর্জুন সিংয়ের বিরুদ্ধে পোস্টার ছড়িয়ে রয়েছে। তাতে মৃত তৃণমূল কর্মী সন্তোষের ছবি। সঙ্গে লেখা, ‘তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন হল কেন? অর্জুন সিং জবাব চাই, জবাব দাও।’ অভিযুক্তের সঙ্গে অর্জুনের ছবি দিয়েও প্রচার চলছে। প্রাক্তন সাংসদের পাল্টা, ‘আমি যখন তৃণমূল করতাম তখন ওই ছবি তোলা হয়েছে।’ তাঁর দাবি, পার্থ ভৌমিক গুন্ডামি করছে, ওঁরও পোস্টার পড়বে। বিধায়ক সনৎ দে রাস্তায় পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওঁর সঙ্গে থাকা যুবক পিস্তল দিয়ে গুলি চালাচ্ছে, সবটাই বেরবে।’ পাল্টা পার্থ ভৌমিক বলেন, ‘কে গুন্ডা বারাকপুরে মানুষ ভালো করেই জানেন। আমি ওঁর মতো গুন্ডা পুষিও না, গুন্ডা নিয়ে ঘুরেও বেড়ায় না।’
পুলিস সূত্রে খবর, সন্তোষ খুনে মূল অভিযুক্ত সহ বাকিদের ধরতে বিশেষ টিম তল্লাশি শুরু করেছে। বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, ‘একজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আশা করি, শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে। অভিযুক্তদের কাউকেই ছাড়া হবে না।’ রাজেশের শ্যালক ধৃত অক্ষয় গোন্ডের বাবা মদন গোন্ড বলেন, ‘রাজেশের সঙ্গে অর্জুন সিংয়ের ঘনিষ্ঠতা ছিল। মজদুর ভবনে যাতায়াত ছিল। অর্জুন সিংয়ের সঙ্গে রাজেশ বিজেপি করে।’ উল্লেখ্য, কর্মী খুনের প্রতিবাদে আগামী শুক্রবার নৈহাটিতে তৃণমূলের মিছিল ও সভা করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার মিছিল ও সভা করার কথা রয়েছে বিজেপির।