Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কর্মী খুন: ড্রোন ধরিয়ে দিল দু’জনকে

তৃণমূল কর্মী খুন: ড্রোন ধরিয়ে দিল দু’জনকে
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা: কালিয়াচকে তৃণমূল কর্মী খুনের ৪৮ ঘণ্টা পরও অধরা মূল অভিযুক্ত জাকির শেখ। তার সন্ধান পেতে এবার ড্রোন উড়িয়ে তল্লাশি চলল দিনভর। জাকিরের নাগাল পেতে ইতিমধ্যেই মালদহের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে।  চিরুনি তল্লাশি শুরু হয়েছে মালদহ জুড়ে। তল্লাশি চালানো হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতেও। মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, দোষীদের খোঁজে তল্লাশি চালান হচ্ছে।  কালিয়াচকের নওদা যদুপুরের বেশকিছু জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে ড্রোন উড়িয়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালায় পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ