Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কর্মী খুনে ধৃত আরও এক

তৃণমূল কর্মী খুনে ধৃত আরও এক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় রঞ্জিত সাউ নামে আরও এক অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করল। বুধবার রাতে হুগলির রিষড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত রাজেশ সাউকে পুলিস এখনও গ্রেপ্তার করতে পারেনি। রঞ্জিত সাউকে ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কর্মী খুনের প্রতিবাদে আজ নৈহাটিতে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। প্রসঙ্গত, গত শুক্রবার সাড়ে তিনটে নাগাদ নৈহাটি গোয়ালাপাড়ায় খুন হন তৃণমূলের সক্রিয় কর্মী সন্তোষ যাদব। বেশ কিছু অভিযুক্ত এখনও অধরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ