Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল করলেই কমিটি থেকে বাদ নয়, মন্তব্য ব্রাত্যর

তৃণমূল করলেই কমিটি থেকে বাদ নয়, মন্তব্য ব্রাত্যর
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন কমিটি বা পদে তৃণমূলপন্থীদের থাকা নিয়ে কোনও ‘অন্যায়’ দেখছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সরাসরি মন্তব্য, তৃণমূল করেন বলেই কেউ অপাংক্তেয় হয়ে যাবেন, তা হতে পারে না।
Advertisement
রবিবার দমদমের অজিতেশ মঞ্চে অনুষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসার্স অ্যাসোসিয়েশন বা ওয়েবকুপার রাজ্য কমিটির বৈঠক। নতুনভাবে গঠিত হওয়া ওয়েবকুপা। তারপর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপকরা হাজির ছিলেন সভায়। ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
ব্রাত্য বসু বলেন, ওয়েবকুপার নতুন কমিটি গঠিত হয়েছে। পাহাড় থেকে সমুদ্র কমিটি হয়ে গিয়েছে। ইউনিট তৈরি করা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনেও সক্রিয় থাকবে ওয়েবকুপা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নকে তুলে ধরবেন ওয়েবকুপার সদস্যরা। তাঁদের নানাবিধ কার্যক্রম থাকবে। বিরোধীরা অভিযোগ করে, তৃণমূল করলেই বিভিন্ন কমিটিতে প্রবেশের সুযোগ মেলে। এর উত্তরে ব্রাত্য বসু বলেন, এটা আংশিকভাবে সত্য। সরকারের সঙ্গে থাকা সংগঠন ওয়েবকুপা। আমি সভাপতি। আমি রাজনৈতিক লোক। ফলে আমি চাইব ভালোভাবে কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে এবং রাজ্যজুড়ে উন্নয়নের অগ্রগতি ঘটাতে কোনও কমিটিতে আমাদের সংগঠনের লোকই থাক।
Advertisement
সম্পর্কিত সংবাদ