সংবাদদাতা, হলদিবাড়ি: আগামী ৩০ জানুয়ারি মেখলিগঞ্জের বোর্ডিং মাঠে জনসভাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি বৈঠক হল। শুক্রবার বিকেলে হলদিবাড়ি ব্লকের হেমকুমারি গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বৈঠকটি হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের হেমকুমারি অঞ্চল সভাপতি ভবেশচন্দ্র রায়, চেয়ারম্যান নবিউল সরকার, যুব সভাপতি বেলাল সরকার, পঞ্চায়েত সদস্য রামপ্রসাদ বর্মন প্রমুখ।



