Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল ভবন মুছল   শান্তনু সেনের নাম  

তৃণমূল ভবন মুছল   শান্তনু সেনের নাম
 
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু সাসপেন্ডই নয়, তৃণমূলের সঙ্গে শান্তনু সেনের সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়েছে। এবার তৃণমূল ভবন থেকে মুছেই ফেলা হল প্রাক্তন সাংসদ শান্তনু সেনের নাম। কলকাতার বাইপাসের ধারে মেট্রোপলিটনে রয়েছে তৃণমূল ভবন। এটি তৃণমূলের অস্থায়ী ভবন। তপসিয়ায় আদি তৃণমূল ভবনে সংস্কারের কাজ চলছে। এবছরের মধ্যে সেখানে বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার কথা। এই অবস্থায় মেট্রোপলিটনের ভবন থেকেই এখন দলের যাবতীয় কাজকর্ম পরিচালিত হচ্ছে। তৃণমূল ভবন সূত্রের খবর, এই বিল্ডিংয়ে দলের কাজকর্ম শুরু হওয়ার পর গ্রাউন্ড ফ্লোরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি বসিয়েছিলেন প্রাক্তন সাংসদ শান্তনু সেন। মমতার ছবির নীচে শান্তনু সেনের নামও লেখা ছিল। কিন্তু তৃণমূল ভবনে দেখা গিয়েছে, সেখানে শান্তনু সেনের নামটি ঢেকে দেওয়া হয়েছে ‘সাদা কাগজ’ দিয়ে! দল-বিরোধী কাজের অভিযোগে শান্তনু সেনকে সম্প্রতি সাসপেন্ড করেছে তৃণমূল। রাজনৈতিক মহলের মত, এর জেরে দলের সঙ্গে শান্তনুর দূরত্ব আরও বাড়ল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ