Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন দফা দাবিতে ডেপুটেশন

তিন দফা দাবিতে বুধবার তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পঞ্চায়েতরাজ শাখার বাঁকুড়ার জেলা কমিটির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হল। এদিন বাঁকুড়া জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকের(ডিপিআরডিও) কাছে ওই ডেপুটেশন পেশ করা হয়।

তিন দফা দাবিতে ডেপুটেশন
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তিন দফা দাবিতে বুধবার তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পঞ্চায়েতরাজ শাখার বাঁকুড়ার জেলা কমিটির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হল। এদিন  বাঁকুড়া জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকের(ডিপিআরডিও) কাছে ওই ডেপুটেশন পেশ করা হয়। সংগঠনের জেলা সভাপতি শরদিন্দু পণ্ডা বলেন, প্রতি বছরে স্থায়ী কর্মী-আধিকারিকদের নিখুঁত গ্রেডেশন তালিকা প্রকাশ, দ্রুত পদোন্নতির পরীক্ষা নেওয়া এবং বদলিতে স্বচ্ছ নীতি গ্রহণের দাবিতে এদিন আমরা ডেপুটেশন জমা দিয়েছি। সংগঠনের তরফে ছ’জন গিয়ে এদিন বিকেল ৪টে নাগাদ ডিপিআরডিওর কাছে ডেপুটেশন পেশ করা হয়। ওই ডেপুটেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক অনির্বাণ রায় জানিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ