Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

তিন ছবির চুক্তি

তিন ছবির চুক্তি
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন অভিনেতা প্রভাস। গত বছর মুক্তি পেয়েছিল ‘সালার’। সেই ছবিতে প্রশংসিত হয় প্রভাসের কাজ। অনুরাগীরা ‘সালার ২’-এর অপেক্ষায় ছিলেন। শুক্রবার ওই ছবির প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’-এর তরফে জানানো হয়েছে, ‘সালার ২’ সহ তিনটি ছবির জন্য তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস। প্রোডাকশন হাউজের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালে মুক্তি পাবে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার ২’। আরও বাকি দু’টি ছবি যথাক্রমে ২০২৭ ও ২০২৮ সালে মুক্তি পাবে। এই চুক্তি প্রভাসের কেরিয়ারের মোড় ঘোরাবে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।   
Advertisement
সম্পর্কিত সংবাদ